,

বাংলাদেশের বিপক্ষেও নেই পান্ডিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর থেকেই আর ক্রিকেট মাঠে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। বাংলাদেশ সিরিজেও তার না খেলাটা প্রায় চূড়ান্তই। অন্যদিকে ইনজুরির কারণে এই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজে জসপ্রিত বুমরাহও খেলবেন না।

এবার এই দুই ক্রিকেটারের সঙ্গে যোগ দিয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। বুমরাহ’র মতো তিনিও আছেন ইনজুরিতে। পিঠের চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরেই থাকতে হবে তাকে। খুব শীঘ্রই নিজের ইনজুরির ব্যাপারে উন্নত পরীক্ষানিরীক্ষার জন্য যুক্তরাজ্য যাবেন এই পান্ডিয়া।

গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলার সময় সর্বপ্রথম এ চোট পান হার্দিক। ধীরে ধীরে বাড়ে তার ব্যথা।যুক্তরাজ্যের ডাক্তারের পরামর্শে পিঠের অস্ত্রোপচার লাগতে পারে হার্দিকের। এমনটা হলে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘গত এশিয়া কাপের পর যে ডাক্তারের অধীনে প্রাথমিক পরীক্ষানিরীক্ষা হয়েছিল, যুক্তরাজ্যে তার কাছেই যাবে হার্দিক। বাংলাদেশের বিপক্ষে সিরিজে যে হার্দিক খেলবে না তা নিশ্চিত। তবে মাঠে ফিরতে কয়দিন সময় লাগবে, তা এখনই বলা সম্ভব নয়। সে যুক্তরাজ্য থেকে ফেরার পরই কিছু বলা যাবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর