,

ফারাক্কা বাঁধের প্রভাবে দেশের নদ-নদীর পানি বাড়ছে

news-image

ডেস্ক রিপোর্ট : ফারাক্কা বাঁধের প্রভাবে বিপৎসীমার উপরে দেশের বিভিন্ন নদীর পানি। কোথাও দেখা দিয়েছে অকাল বন্যা।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কুষ্টিয়া ও পাবনার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমার উপরে বইছে পদ্মা নদীর পানি। এতে কুষ্টিয়ার শিলাইদহে কুঠিবাড়ি রক্ষা বাঁধের কিছু অংশ ধসে পড়েছে। বাড়ছে গড়াই নদীর পানিও।

পদ্মার পানিতে তলিয়ে গেছে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী, শাহাপুর ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের নিচু এলাকা।

রাজবাড়ীতেও পদ্মা নদীর পানি বিপৎসীমা পেরিয়েছে। তবে রাজশাহীতে বিপৎসীমা অতিক্রম না করলেও ছুই ছুই করছে।

দীর্ঘ ১৬ বছর পর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে, বিপৎসীমা ছাড়িয়েছে পদ্মার নদীর পানি। চরাঞ্চলে পানি ঢোকায় দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। একই অবস্থা রাজবাড়ীর নিচু এলাকায়।

আশ্বিনের বন্যায় তলিয়েছে বসতভিটা। মাথাগোঁজার ঠাই যতটুকু আছে তাতেই গাদাগাদি করে থাকতে হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুরের ১০ হাজার পরিবারকে।

একে ভারত থেকে আসা পানি তার ওপর বৃষ্টি, কষ্ট বাড়িয়েছে কয়েকগুন। ১৫০০ হেক্টর ফসলি জমি তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে এ এলাকার মানুষ।

পানি বেড়ে ঘূর্ণি ও ভাঙন দেখা দেয়ায় দৌলতদিয়া ঘাটের একটি অংশে পারাপার বন্ধ আছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী এক সপ্তাহ পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে।

বিপৎসীমার উপরে পদ্মার পানি, দুর্ভোগে পাবনাবাসী
পাবনায় পদ্মার পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার উপর দিয়ে। উজান থেকে নেমে আসা ঢলে এরই মধ্যে প্লাবিত হয়েছে তিন উপজেলার কয়েক হাজার হেক্টর জমির ফসল। পানিবন্দি হয়ে পড়েছেন ২০ গ্রামের মানুষ। এ অবস্থায় বিশুদ্ধ পানি ও খাদ্য সঙ্কটে দুর্বিষহ জীবন-যাপন করছেন দুর্গতরা।

পাবনা লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ বলেন, এখানের শ্রমিক- কৃষকরা কৃষির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। সেখানে এবার সবাই বঞ্চিত।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পদ্মাপাড়ের অনেক গ্রামের নিচু এলাকা তলিয়ে গেছে। বসত বাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে রয়েছেন পানিবন্দি মানুষ।

এদিকে গত দেড় যুগেরও বেশি সময় পর এবার পাবনায় পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করায় সতর্ক থাকার কথা জানালেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।

আগামী কয়েকদিন পাবনায় পদ্মার পানি প্রতিদিন ১০ সেন্টিমিটার করে বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

নিম্নাঞ্চল প্লাবিত; ফসলের ক্ষতি
ফারাক্কা বাঁধের সবকটি গেট এখনও খোলা থাকায় পদ্মার পানি বেড়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও শরীয়তপুরে। ভাঙন দেখা দিয়েছে কুষ্টিয়া ও রাজবাড়ীর কিছু এলাকায়।

পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে বইছে। এতে জেলার নিচু বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কুষ্টিয়ায় পদ্মার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শিলাইদহের কোমরকান্দি গ্রামের ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে।

ভাঙনের মুখে রয়েছে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ী রক্ষা বাধ। পদ্মার পানি বেড়েছে ফরিদপুরেও। রাজবাড়ীতেও পদ্মা নদীর পানি বাড়ায় বৃদ্ধি নদী ভাঙ্গন দেখা দিয়েছে।

বিলীন হয়েছে ফসলি জমি, বসত ভিটা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। এছাড়া পানি বন্দি হয়ে পড়েছে চরাঞ্চলের কয়েক হাজার পরিবার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর