,

আখাউড়া স্থলবন্দরে টানা ৬ দিনের বন্ধ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ছয় দিনের ছুটির ফাঁদে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। বুধবার (২ সেপ্টেম্বর) ভারতে গান্ধী জয়ন্তীর ছুটি কাটাচ্ছে দেশটির জনগণ। মাঝে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আমদানি-রফতানি স্বাভাবিক থাকলেও শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি এবং ৫ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিন ছুটি থাকবে।

ফলে এ কয়দিন দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর দিয়ে ভারতে সব ধরণের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূইয়া  জানান, বুধবার (২ সেপ্টেম্বর) ভারতের গান্ধী জয়ন্তী উপলক্ষে বন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আমদানি-রফতানি স্বাভাবিক থাকবে। পরদিন শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি এবং ৫ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিন পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। ৯ সেপ্টেম্বর থেকে যথারীতি আমদানি-রফতানি শুরু হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর