,

‘১০ ডিসেম্বরের মধ্যে জাতীয় কমিটির সম্মেলন’

news-image

নিউজ ডেস্ক : ১০ ডিসেম্বরের মধ্যে জাতীয় কমিটির সম্মেলন হওয়ার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নবীন-প্রবীণদের সমন্বয়ে ত্যাগী নেতাদের নিয়ে আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। এতে থাকবে অনেক নতুন মুখ। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সম্মেলন নিয়ে কথা হবে বলেও জানান মন্ত্রী।

বুধবার (২ অক্টোবর) দুপুরে সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, নতুন কমিটিতে তারাই বেশি অগ্রাধিকার পাবেন, যাদের আওয়ামী লীগের নেতৃত্ব বিগত সময়ে ক্লিন ইমেজ তৈরি হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু হয়েছে। যেসকল কমিটি ২০১২ সালে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, সেই কমিটি গঠনে অগ্রাধিকার দেয়া হবে। এর পর পরবর্তী জেলা-উপজেলা কমিটি পুনর্গঠিত হবে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমাদের কোন বিরোধ নেই। তাকে জামিন দেয়া না দেয়া আদালতের এখতিয়ার।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারাওতো এত দিন এসব দুর্নীতিবাজ বা ক্যাসিনোর বিষয়ে লেখেন নি। এখন প্রধানমন্ত্রী অভয়ের দরজা খুলে দিয়েছেন, এখন লিখুন। কথা দিচ্ছি, কেউ ছাড় পাবেন না। আমরা ব্যবস্থা নিবো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর