সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সস্তা ইলিশ পেয়ে আনন্দে মেতেছে পশ্চিমবঙ্গবাসী

news-image

কলকাতা প্রতিনিধি : অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটলো। বাংলাদেশ থেকে ইলিশ এসে গেছে ভারতের মাটিতে। সোমবার রাতে বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থল বন্দর হয়ে মোট পাঁচটি ট্রাকে করে প্রথম চালানে ১০০ টন ইলিশ এসে পৌঁছায় ভারতে। যে ইলিশকে ঘিরে পশ্চিমবঙ্গের আম জনতার মধ্যে এখন রীতিমতো উতসাহ ও উদ্দীপনা তুঙ্গে।

সোমবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশের ইলিশ এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হাওয়ার গতিতে সেই খবর চাউর হয়ে যায় রাজ্যজুড়ে। সীমান্তে বাংলাদেশের ইলিশকে কার্যত স্বাগত জানাতে মানুষের ঢল নামে। রসনা তৃপ্ত না হোক একবার অন্তত বাংলাদেশের রুপোলি ফসলকে চোখে দেখতে ভিড় জমান বহু মানুষ।

দীর্ঘ সাত বছরের অপেক্ষা শেষে দুর্গাপুজোয় বাংলাদেশ সরকারের শুভেচ্ছা হিসাবে ভারতে এলো ইলিশ মাছ। ভোজনরসিক বাঙ্গালির কাছে এবারের পূজোতে পদ্মাপারের ইলিশ যেন অনেকটাই উপরি পাওনা।

গত শনিবার থেকে বাংলাদেশের ইলিশের অপেক্ষায় পথ চেয়ে ছিলো পশ্চিমবঙ্গের মানুষ। মূলত বাংলাদেশ থেকে ৫০০ টন ইলিশ মাছের প্রথম চালান সোমবার সন্ধ্যায় এসে পৌছায় পশ্চিমবঙ্গ রাজ্যে। বাকি ইলিশ আগামী ১০ অক্টোবরের মধ্যে রাজ্যে ঢুকবে বলে জানা গিয়েছে।

ভারত বাংলাদেশের দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় প্রথমে চালানে আসা ১০০ টন পদ্মাপারের ইলিশ রাজ্যে ঢুকে পড়ায় পূজোর মরসুমে পশ্চিমবঙ্গের ভোজনরসিক বাঙ্গালির মনে আনন্দের জোয়ার। কে আগে বাজার থেকে পদ্মার ইলিশ সংগ্রহ করতে পারবে তা নিতে সোমবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন।

জানা গিয়েছে, বাংলাদেশি মুদ্রা হিসাবে ৫০০ টাকা কেজি দরে এই ইলিশ বিক্রি হবে কলকাতা ও কলকাতা সংলগ্ন বাজারগুলিতে। যা ভারতীয় রুপিতে কেজি প্রতি দাম পড়বে ৪৩০ রুপির কিছু বেশি। প্রতি কেজি ইলিশের মূল্য ধরা হয়েছে আন্তর্জাতিক দরে ছয় ডলার। যা শুল্কমুক্ত সুবিধায় বাংলাদেশি টাকায় কেজি প্রতি দাম পড়বে ৫০০ টাকা।

কলকাতা ও কলকাতা সংলগ্ন বাজারগুলিতে বাংলাদেশের ইলিশ ব্যাবসায়ীরা এই ইলিশ বিক্রি করবেন বলেও জানা গিয়েছে। দুর্গাপূজো উপলক্ষ্যে এই ইলিশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পশ্চিমবঙ্গবাসীকে উপহার পাঠিয়েছেন। বাংলাদেশের ব্যাবসায়ীরা কলকাতায় ইলিশ নিয়ে এসে কলকাতা ও কলকাতা সংলগ্ন বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারগুলিতেই এই বাংলাদেশি ইলিশ সবথেকে বেশি পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০১২ সালের পর থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ। তারপর থেকে বৈধভাবে বাংলাদেশের ইলিশ আর পশ্চিমবঙ্গে আসেনি। এদিন ফের বৈধভাবে বাংলাদেশের ইলিশ আসার খবরে স্বভাবতই খুশি এপারের ইলিশপ্রেমী মানুষজন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে