,

দুর্দান্ত জয় পেল জুভেন্টাস

news-image

স্পোর্টস ডেস্ক : জুভেন্টাসের কাছে পাত্তাই পেলো না লেভারকুসেন। নিজেদের মাঠে গ্রুপপর্বের এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ছিল জুভেন্টাসেরই। রোনালদো, হিগুয়েইন ও ফেডরিকো বের্নারদেস্কির এক এক করে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। মৌসুমে জুভদের প্রথম জয় এটি। গ্রুপপর্বের প্রথম ম্যাচটিতে সমতা নিয়ে মাঠ ছেড়েছিলো রোনালদো-হিগুয়েইনরা।

মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠ তুরিনে লেভারকুজেনকে স্বাগত জানায় জুভেন্টাস। দুই দলের এর আগে সাক্ষাৎ হয়েছিল দু’বার। ২০০১ সালে প্রথম সাক্ষাতে ৪-০ গোলের জয় পায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ২০০২ সালে ৩-১ ব্যবধানে জিতে লেভারকুজেন। সেবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালও খেলেছিলো জার্মান ক্লাবটি।

তবে এবার তৃতীয় সাক্ষাতে মাউরিসিও সারির দলের বিপক্ষে তেমন পাত্তায় পায়নি লেভারকুজেন। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা জুভরা ১৭ মিনিটেই এগিয়ে যায় হিগুযেনে গোলে। প্রতিপক্ষের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে পেনাল্টি বক্সের ভেতর থেকে বল জালে জড়িয়ে দেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এরপর ম্যাচে ফিরতে জোর প্রচেষ্টা চালায় লেভারকুজেন। কিন্তু উল্টো ৩৯ মিনিটে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। ৬১ মিনিটে জুভদের দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন মিডফিল্ডার ফেদ্রিকো বের্নাদেসসি।

৮৩ মিনিটে হিগুয়েনের বদলি হিসেবে মাঠে নামেন আরেক আর্জেন্টাইন পাওলো দিবালা। ৮৮ মিনিটে লা আলবিসেলেস্তে ফরোয়ার্ডের পাস থেকে গোলের দেখা পান রোনালদো।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের টেবিলের দুইয়ে থাকলো সারির দল। একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে লোকোমোটিভ মস্কোকে ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গ্রুপে দুই দলেরই পয়েন্ট সমান, ৪।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর