,

মেয়ের বাবা হলেন সংগীতশিল্পী তপু

news-image

বিনোদন প্রতিবেদক : মেয়ে সন্তানের বাবা হলেন ‘এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি’ গানের গায়ক সংগীতশিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপু। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গতকাল মঙ্গলবার দুপুর ১টায় স্ত্রী নাজিবা সেলিম একটি ফুটফুটে মেয়ে শিশুর জন্ম দেন। মা-মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তপু।

তপু জানান, মেয়ের নাম রেখেছেন তরি। নামটি নেওয়া হয়েছে তারই জনপ্রিয গান ‘এক পায়ে নূপুর’ থেকে। আর নামের বিষয়টি তপু ও তার স্ত্রী বিয়ের পরপরই চূড়ান্ত করেন।

এই সংগীতশিল্পী বলেন, ‘বাবা হওয়ার অনুভূতিটা একদম অন্যরকম। অদ্ভুত এক ভালো লাগার মতো অনুভূতি। আসলে বাবা হওয়ার পর বুঝতে পারছি আমাদের বাবা-মা আমাদের জন্য কতটা কষ্ট করেছেন। যাই হোক, সবাই আমার তরির জন্য দোয়া করবেন।’ মেয়ের জন্য দোয়া চেয়েছেন তপুর স্ত্রী নাজিবা সেলিমও।

উল্লেখ্য, ২০১২ সালের ২৩ আগস্ট তপু ও নাজিবা সেলিমের বিয়ে হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর