,

গায়ে আগুন দেওয়া সেই কলেজছাত্রী আর নেই

news-image

নিউজ ডেস্ক : রাজশাহীর শাহ মখদুম থানায় অভিযোগ জানিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা দগ্ধ কলেজছাত্রী লিজা রহমান (১৮) মারা গেছেন। আজ বুধবার সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় লিজার মৃত্যু হয়। তার শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে গত সোমবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম লিজাকে দেখতে গিয়েছিলেন।

লিজা রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা ও রাজশাহী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার স্বামী সাখাওয়াত হোসেনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায়।

উল্লেখ্য, গত শনিবার দুপুর আড়াইটার দিকে নগরীর শাহ মখদুম থানার পাশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন ওই কলেজছাত্রী। এদিন দাম্পত্য কলহ নিয়ে থানায় অভিযোগ দেওয়ার পর বাইরে এসে তিনি এ ঘটনা ঘটান।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, স্বামীর সঙ্গে পারিবারিক সমস্যা হওয়ায় লিজা শাহ মখদুম থানায় অভিযোগ জানাতে যান। সেখানকার ওসি মাসুদ রানা তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে অভিযোগ করতে বললে সেখানে একটি ডায়রি করেন তিনি। সেখানে নাম-ঠিকানা বলার পর মামলা করবে কি না জানতে চাওয়া হয়। কিন্তু কী করবেন মনস্থির করতে না পেরে বাইরে এসে শরীরে আগুন দেন ওই নারী।

পরে স্থানীয়রা লিজাকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ওইদিন বিকেল ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

এরপর থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটেই চিকিৎসাধীন ছিলেন লিজা। অবশেষে আজ সকালে মৃত্যুর কাছে হার মানেন এই কলেজছাত্রী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা