,

ব্রাহ্মণবাড়িয়ায় ৯০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সংকট তৈরি করে ৯০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করার অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে জেলা শহরের জগৎ বাজারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- বিসমিল্লাহ্ স্টোর, মায়ের দোয়া এন্টারপ্রাইজ, মেসার্স শাহ্ আমানত ট্রেডার্স ও শাহজালাল ট্রেডার্স। এই প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছে ৯০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছিল।অভিযান শেষে ইউএনও পঙ্কজ বড়ুয়া সাংবাদিকদের জানান, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসকের নির্দেশে জগৎ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
এ সময় চারটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করার দায়ে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো পেঁয়াজ ক্রয়ের সঠিক তথ্য দিতে পারেনি। এই অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর