,

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় শিশু নিহত, বাবা-মাসহ আহত ৭

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ফারিয়া (১০) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফারিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার খোয়ারগাঁও এলাকার সাইফুর রহমানের মেয়ে।

এ ঘটনায় ফারিয়ার বাবা সাইফুর রহমান ও মা কমলা বেগমসহ অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহার জানান, রাতে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ‘সুলতানা পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতায় একটি গাড়িকে সাইট দিতে গিয়ে সড়কের পাশে দাঁড়ানো একটি কাভার্ডভ্যানকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের দিক ধুমড়ে-মুচড়ে যায়।এ সময় বাসের ভেতর থেকে আহতরা বের হয়ে গেলেও ঘটনাস্থলে নিহত হয় একটি শিশু। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া দমকলবাহিনীর সদস্যরা গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি হাইওয়ে থানায় রাখা আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর