,

কলকাতায় জ্যোতির সিনেমা দেখলেন কবরী

news-image

বিনোদন ডেস্ক : ঢাকার অনেক তারকাই এখন কলকাতার চলচ্চিত্রে কাজ করছেন। সেই তালিকায় যুক্ত হলেন জ্যোতিকা জ্যোতি। ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবির মাধ্যমে জ্যোতির অভিষেক হলো টালিউডে। তার বিপরীতে আছেন সেখানকার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। পরিচালনা করেছেন প্রদীপ্ত ভট্টাচার্য।

গেল রোববার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কলকাতার প্রেক্ষাগৃহে ছবিটি দেখেছেন। শুধু একাই দেখেননি টিকিট কিনে জ্যোতিকে তার অভিনীত ছবিটি দেখিয়েছেন জয়া।

ওইদিন হাইল্যান্ড পার্ক আইনক্সে জয়া ছাড়াও জ্যোতিকা জ্যোতির সিনেমা দেখেছেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক নুরুল আলম আতিক। এবার জ্যোতির সিনেমা দেখলেন বাংলাদেশের কিংবদন্তি নায়িকা সারাহ বেগম কবরী।

জ্যোতিকা কলকাতা থেকে ফেসবুকে কবরীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘এটা আমার সৌভাগ্যই। ঘটনাচক্রে তিনিও দেখে ফেললেন ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। বাংলাদেশে যার হাত ধরে আমার পর্দায় অভিষেক, ভারতের অভিষেকেও তাকে পাশে পেলাম। কিংবদন্তী কবরী।’

২০০৫ সালে কবরীর পরিচালনায় ‘আয়না’ সিনেমায় অভিনয় করে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন জ্যোতিকা জ্যোতি। এরপর তিনি অভিনয় করেছেন বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’, তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ও ‘জীবনঢুলী’এবং মোরশেদুল ইসলামের ‘অনীল বাগচীর একদিন’ ছবিতে।

নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় আছে। ভারতীয় গণমাধ্যমকে দেয়া বিভিন্ন সাক্ষাৎকারে কলকাতার ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজের ইচ্ছা প্রকাশ করেছেন জ্যোতি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর