,

শুধু ঢাকায় শুদ্ধি অভিযান নয়, সারাদেশে চলবে : শিক্ষামন্ত্রী

news-image

চাঁদপুর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ক্যাসিনো ব্যবসায়ী থেকে শুরু করে দুর্নীতিবাজ কেউ পার পাবে না। কোনো দল দেখে শুদ্ধি অভিযান চালানো হয় না।

ডা. দীপু মনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কোন দলের তা শেখ হাসিনা দেখেন না। তিনি যেভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন দেশের মানুষ তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। এই শুদ্ধি অভিযান শুধু ঢাকা শহরে নয়, চাঁদপুরসহ সারা দেশেই অব্যাহত থাকবে।

মঙ্গলবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার সব সময়ই যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সক্রিয়। দেশের উন্নয়নের লক্ষ্যে সচেষ্ট থাকেন। তারই অংশ হিসেবে দেশে শুদ্ধি অভিযান চলছে, দলমত নির্বিশেষে সারাদেশে এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর