শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস ঢুকানোর সময় আটক দু’জনের দন্ড

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস ভর্তি করে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় গ্যাস সরবরাহ করে আসছে এমন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায়
জাতীয় নিরাপওা গোয়েন্দা অধিদপ্তর (এন.এস.আই) সদস্যরা সোমবার রাতে অভিযান চালিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে মেসার্স মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনের একটি টিনসেড গোডাউনের মধ্যে কাভার্ডভ্যানে থাকা সিলিন্ডারে গ্যাস ভর্তির সময় ঘটনাস্থল থেকে ফিলিং স্টেশনে কর্মরত মোঃ রাসেল (২৮) ও কাভার্ডভ্যানে থাকা ড্রাইভার মোহাম্মদ মনির (৪০) সিলিন্ডারে গ্যাস ভর্তি অবস্থায় আটক করা হয়।
পরে আটকৃতদের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দীপ তালুকদারের উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিজনকে দশ হাজার টাকা জরিমানা সহ এক মাসের কারাদন্ড প্রদান করে  জেলা কারাগারে প্রেরণ করা হয় এবং ১৭৬ টি সিলিন্ডার গ্যাস ভর্তি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১৫-১৪৮৬) পুলিশ হেফাজতে রাখা হয়। অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এন.এস.আই উপ-পরিচালক আবু নায়হান।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি