,

নতুন গান নিয়ে ফিরছেন ন্যান্সি

news-image

বিনোদন প্রতিবেদক : মধুকণ্ঠী গায়িকা নাজমুস মুনীরা ন্যান্সি। বহু গান তার দর্শকের মন ভরিয়েছে। হয়েছে শ্রোতানন্দিত। সিনেমা ও অডিওতে নিয়মিত তিনি এখনো গাইছেন।

ধারাবাহিকতায় আবারও একটি নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনক। নতুন এক শিল্পীর সাথে ডুয়েট গানে কন্ঠ দিয়েছেন ন্যান্সি।

গতকাল ধানমন্ডিতে রাজন সাহার স্টুডিও জয়া’তে গানটির রেকর্ড সম্পন্ন হয়েছে। এতে ন্যান্সির সাথে কন্ঠ দিয়েছেন নবাগত শিল্পী ইউসুফ রিয়াদ।

মুহাম্মদ শহিদুর রহমান এর কথায় ‘ধীরে ধীরে’ শিরোনামে গানটির সুর করেছেন এন এইচ সিহান, সঙ্গীত পরিচালনা করেছেন রাজন সাহা।

গানটি নিয়ে ন্যান্সি বলেন, ‘অমি নতুন শিল্পীদের সবসময় সহযোগিতা করার চেষ্টা করেছি। নতুনরা আমাকে সম্মান করেন সেই সম্মান আমিও তাদেরকে দেয়ার চেষ্টা করি। এছাড়া নতুন শিল্পী বিষয় না আমার কাছে, আগে আমি দেখি গানটা কেমন, এর পরে আমি সিদ্ধান্ত নেই গানটা গাইবো কি না।

‘ধীরে ধীরে’ গানের কথা ও সুর অসাধারণ হয়েছে। এছাড়া অসাধারন মিউজিক কম্পোজিশন করেছেন রাজন সাহা দাদা। দাদার সাথে প্রথম কাজ। আশা করি শ্রোতাদের খুব পছন্দ হবে।’

গানটি নিয়ে রাজন সাহা বলেন,‘ন্যান্সির গানের প্রতি শ্রদ্ধাবোধ দেখে আমি মুগ্ধ। আশা করি সামনে আরো কাজ হবে ন্যান্সির সাথে।’

রাজন সাহা জানান, শিগগিরই গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর