,

মালিকদের কাছে হেরে গেল পোলার্ডরা

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ২৭তম ম্যাচে ১৯ রানের জয় তুলে নিয়েছে মালিকের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এ জয়ে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে অ্যামাজন ওয়ারিয়র্স।

অ্যামাজন ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করতে নেমে ১৮৫ রানের ফাইটিং স্কোর ছুড়ে দেয় ত্রিবাগো নাইট রাইডার্স্কে। লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৬ রানে থেমে যায় নাইট রাইডার্সের ইনিংস।

নাইট রাইডার্স টস জিতে ব্যাট করতে পাঠায় অ্যামাজন ওয়ারিয়র্সকে। প্রথমে ব্যাট করে চন্দ্রপল হেমরাজ ৪২ বলে ৬৬ ও সিমরান হেটমায়ার ৩৮ বলে ৪৮ রান করেন। হেমরাজের ৬৬ রানের ইনিংসটি সাজানো ছিল ৪টি ছয় ও ৬টি চারের মারে।

দ্বিতীয় উইকেট জুটি ভাঙ্গার পর মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়। এ ম্যাচে অধিনায়ক শোয়েব মালিক শূন্য রানে সাজঘরে ফিরে যান। শেষের দিকে রোমারিও শেফার্ডের ১৩ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে ১৮৫ রানের শক্ত ভিত দাড় করায় অ্যামাজন ওয়ারিয়র্স।

তৃতৃীয় ওভারে প্রথম উইকেটের পতন হয় পিয়ারের বলে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে। নাইট রাইডার্সের হয়ে সর্ব্বোচ্চ ৩ উইকেট শিকার করেন জাভন সেরেলস। এক উইকেট করে শিকার করেন আলি খান, পিয়ার ও ক্রিস জরডান।

১৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নাইট রাইডার্সের। দলীয় ১৬ রানে ইমরান তাহির তার ২য় ওভারে মার্ক্ দেয়ালকে ১০ রানে আউট করে সাজঘরের পথ দেখিয়ে দেন।

টপ অর্ডারের ব্যার্থতা কাটিয়ে দলের হাল ধরলেন ব্রাভো ও পোলার্ড। ব্রাভো ৪৬ বলে ৫৮ এবং পোলার্ড ৩৮ বলে ৭১ রানের জুটি গড়লেও জয় তুলে নিতে পারেনি নাইট রাইডার্স। পোলার্ডের ৭১ রানের ইনিংসটি ৮টি চার ও ৩টি ছয়ের মারে সাজানো ছিল। পোলার্ড ১৯.৪ ওভার পর্য্ন্ত খেলেও কাঙ্খিত জয় তুলে নিতে পারেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর