সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতার বিশ্বকাপের ভেন্যু ‘মরুভূমির হীরা’ উন্মোচিত হচ্ছে

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার ২০২২ বিশ্বকাপের তৃতীয় ভেন্যু উন্মোচিত হতে যাচ্ছে। ২০১৯ ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের মধ্যদিয়েই এই স্টেডিয়ামে প্রথমবার খেলা হবে। যেখানে মাঠে নামবে গত উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপাজয়ী লিভারপুল। চলমান বছরের শেষে এডুকেশন সিটি স্টেডিয়াম নামের ভেন্যুটি খুলে দেওয়া হবে।

৪০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটির ডাকনাম ‘ডায়মন্ড ইন দ্য ডেজার্ট’ বা মরুভূমিতে হীরা। ১৮ ডিসেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল লিভারপুল শেষ চারের ম্যাচে এখানেই খেলতে নামবে।

এই ম্যাচের দিন আবার কাতারের জাতীয় দিবস। আর সেমিতে প্রতিপক্ষ হিসেবে অল রেডসরা পেয়ে যেত পারে স্বাগতিক দল আল সাদ-কে। তবে বার্সেলোনা কিংবদন্তি জাভির কোচিংয়ে দলটিকে হারাতে হবে হিয়েঙ্গহেন স্পোর্টস (ওশানিয়া অঞ্চল) ও পরে সিএফ মন্টেরেকে (কনকাকাফ অঞ্চল)।

তিন দিন পরেই ক্লাব কাপ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে এই এডুকেশন সিটি স্টেডিয়ামে।

এই ভেন্যুটি কাতারের আল রায়ান জেলার এডুকেশন সিটির ডানেই অবস্থিত। যেখানে ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এখানে। স্টেডিয়ামটি ডিজাইন করা হয়েছে ঐতিহাসিক ইসলামি স্থাপত্য ও আকর্ষণীয় আধুনিকতার মিশ্রণে। এছাড়া ত্রিভুজ বৈশিষ্ট্য রয়েছে যা কপপ্লেক্সটি সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে ও হীরার মতো জ্যামিতিক নিদর্শনগুলি রঙ পরিবর্তন করে।

কাতার বিশ্বকাপরে সুপ্রিম কমিটির ডেলিভারি ও লিগ্যাসির সেক্রেটারি জেনারেল হাসান আর তাওয়াদি জানান, কাতারের জাতীয় দিবসে এই স্টেডিয়াম উন্মোচন দেশকে গর্বিত করবে।

এর আগে ১১ ডিসেম্বর ক্লাব বিশ্বকাপের শুরুর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জাসিন বিন হামাদ স্টেডিয়াম ও খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে