,

না ফেরার দেশে কিংবদন্তি অপেরা শিল্পী জেসি নরম্যান

news-image

বিনোদন ডেস্ক : আমেরিকার অপেরা সংগীতের মহাতারকা জেসি নরম্যান ৭৪ বছর বয়সে মারা গেছেন। বিশ্বজুড়ে অপেরা হাউজ ও অর্কেস্ট্রাতে তার মহিমান্বিত ও প্রগাঢ় কণ্ঠস্বর তাকে চিরকাল কিংবদন্তি করে রাখবে।

গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী এই অপেরা সংগীতশিল্পী তার প্রিয়জনদের উপস্থিতিতে নিউইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১৫ সালে স্পাইনাল কর্ডের সমস্যার কারণে তার কয়েকটি অঙ্গ অচল হয়ে পড়েছিল। এছাড়া তার সেপটিক শক হয়েছিল।

জেসির পরিবারের একজন সদস্য একটি বার্তাসংস্থাকে দেয়া বিবৃতিতে বলেন, তার সংগীতে অনবদ্য অবদান ও অর্জনের জন্য আমরা গর্বিত। বিশ্বজুড়ে দর্শক-শ্রোতাদের তিনি যে অনুপ্রেরণা দিয়ে গিয়েছেন তা যুগ যুগ ধরে মানুষের আনন্দের উৎস হয়ে থাকবে।

১৮৪৫ সালের ১৫ সেপ্টেম্বর জর্জিয়ার অগাস্টায় একটি সংগীতপ্রেমী পরিবারে জন্ম নিয়েছিলেন জেসি নরম্যান। এই সৌখিন শিল্পী পরিবারে পাঁচ ভাই-বোনের সঙ্গে সংগীতের মাঝেই বড় হয়েছিলেন তিনি।

২০১৪ সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি জীবনের এমন কোন মুহূর্ত স্মরণ করতে পারি না যখন আমি গান গাওয়ার চেষ্টা করিনি।’

১৯৯৭ সালে সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে সম্মানজনক কেনেডি সেন্টার অনার লাভ করেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে ন্যাশনাল মেডেল অব আর্টস প্রদান করেন। ১০৯৬ সালে আটলান্টা সামার অলিম্পিকসে উদ্বোধনী সংগীত পরিবেশন করেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর