,

বাসচাপায় আইনজীবী নিহত

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাসচাপায় শাহেন শাহ (৩০) নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেন শাহ উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে ও কিশোরগঞ্জ আদালতের একজন আইনজীবী।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ আদালতে যাচ্ছিলেন শাহেন শাহ। পথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদীর মধ্যপাড়া বাজার এলাকায় কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাসির উদ্দিন মজুমদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর