,

ইয়েমেনের হুমকি সৌদিতে আরও ভয়াবহ হামলার

news-image

অনলাইন ডেস্ক : ইয়েমেনের উপর সৌদি নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসন বন্ধ না হলে অচিরেই দেশটির উপর আরও ভয়াবহ হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ নাসের আল-আতেফি।

সোমবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী বিভিন্ন ফ্রন্টে আগ্রাসী সৌদি বাহিনীর বিরুদ্ধে যেসব অভিযান চালাচ্ছে তা সমসাময়িক ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ইয়েমেনের জনগণের মধ্যে ঐক্য ও সংহতিই তাদেরকে এ সাফল্য এনে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আল-আতেফি বিভিন্ন দেশ থেকে ভাড়া করে আনা সৌদি সেনাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তারা যদি অবিলম্বে ইয়েমেনের মাটি ত্যাগ না করে তাহলে তাদেরকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।

ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী এমন সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন যখন দেশটির সেনাবাহিনী সম্প্রতি সৌদি আরবের নাজরানে এক বিশাল অভিযান চালিয়েছে। ওই অভিযানে সৌদি আরবের তিনটি ব্রিগেড সম্পূর্ণ ধ্বংস, শত শত সৈন্য হতাহত এবং কয়েক হাজার সৌদি সেনা বন্দি হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা