সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মার পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিহার ও উত্তর প্রদেশে প্রচণ্ড বৃষ্টিপাত ও বন্যার পানি আসতে থাকায় রাজশাহীতে পদ্মার পানি বেড়েই চলেছে।

মঙ্গলবার সকাল ৬ টায় পদ্মায় পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ৪ মিটার। সকাল ৯টায় আরও এক সেন্টিমিটার বেড়ে যায়। অর্থাৎ বিপদসীমার মাত্র ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সোমবার সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৯০ মিটার। ২৪ ঘণ্টা পানি বেড়েছে ১৪ সেন্টিমিটার। আর ২৭ ঘণ্টায় বেড়েছে ১৫ সেন্টিমিটার।
পানি উন্নয়ন বোর্ডের উপাত্ত সংগ্রহকারী এনামুল হক এ তথ্য জানান।

ভারতের একটি বেসরকারি টেলিভিশন জানাচ্ছে, বিহার ও উত্তর প্রদেশে প্রচণ্ড বন্যা হওয়ায় ফারাক্কার সব লক গেট খুলে দেওয়া হয়েছে।

তবে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড বলছে, বর্ষায় ফারাক্কার গেটগুলো খোলাই থাকে। এবার বিহার ও উত্তর প্রদেশের বৃষ্টি ও বন্যা পানি আসতে থাকায় পানি বাড়ছেই।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, পদ্মায় পানি বাড়লেও শহরে এখনো তা ঢুকবে না। শহরের সঙ্গে সংযুক্ত স্লুইসগেটগুলো শিগগিরই বন্ধ করে দেওয়া হবে। তবে চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ী, পবা, বাঘা ও চারঘাটের চরাঞ্চলে বন্যায় ক্ষতি হবার আশঙ্কা রয়েছে।

এদিকে বাঘার চরাঞ্চলের ১১ টি স্কুল গত রবিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি রয়েছেন।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে জানান, এসব পানিবন্দি মানুষকে সরিয়ে নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০