,

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায়, অতঃপর…

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের এক কনস্টেবল পরকীয়া প্রেমে লিপ্ত থাকাবস্থায় হাতেনাতে আটক হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ওই কনস্টেবলকে তাক্ষণিকভাবে পাবনা পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। সোমবার রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাটমোহর পৌর সদরের দোলং মহল্লার সিঙ্গাপুর প্রবাসী নাসির উদ্দিনের স্ত্রী এক সন্তানের জননী মনোয়ারা খাতুনের (৪০) সাথে চাটমোহর থানার কনস্টেবল ফিরোজ আলীর দীর্ঘদিন থেকে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। সোমবার রাত ৮টার দিকে ফিরোজ আলী মনোয়ারার ঘরে প্রবেশ করে পরকীয়ায় লিপ্ত হলে স্থানীয় জনগণ বিষয়টি টের পেয়ে আপত্তিকর অবস্থায় তাদের দু’জনকে আটক করে।

এ সময় শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। পরে স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ফিরোজকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পাবনা পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করেন।

এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ শেখ মো. নাসির উদ্দিন জানান, কোনও ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না। ওই ঘটনায় কনস্টেবল ফিরোজকে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ এ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ওই নারীর পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে সে ব্যপারেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা