,

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক গ্রেপ্তার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করে অর্ন্ত:সও্বার মামলায় আবুল বাশার (৪০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার গ্রেফতারকৃত শিক্ষককে আদালতে পাঠানো হবে জানিয়েছে পুলিশ। এর আগে   সোমবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষক আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়। আবুুল বাশার জেলার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার গণিতের শিক্ষক। আবুল বাশার পার্শ্ববর্তী কুমিল্লার ব্রা‏হ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে।
দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়, ওই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী বাশারের কাছে গণিত প্রাইভেট পড়তো। তিন মাস আগে ওই শিক্ষকের স্ত্রী মাস খানেকের জন্য বাবার বাড়ি বেড়াতে যান। এসময় এই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন বাশার। বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকিও দিয়েছিলেন ওই শিক্ষক। ফলে ছাত্রী  ভয়ে কাউকে বিষয়টি জানায়নি। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লোকমান হোসেন জানান, মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে আবুল বাশারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
আমরা তাকে মেডিক্যাল চেকআপ করানোর প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও)  বলেন, মেয়েটি পেট ব্যাথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। পরে আল্ট্রাসনোগ্রাম করে দেখা গেছে সে তিন মাসের অন্তঃসত্ত্বা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর