,

অপ্সরী

news-image

এ কে সরকার শাওন : 

সুনেত্রা তুমি অপরূপা,
ডাগর তোমার আখিঁ!
অপাঙ্গের কাজল রেখায়
মন আটকে যায় সখী!

চাঁদের মত সোনামুখে,
এলিয়ে পড়ছে দীঘল চুল।
বাঁকা ঠোঁটের গোলাপ বরণ
হৃদয় কাঁটার ফুল!

হাঁসলে তুমি সূর্য হাঁসে
ঝলমল করে দুল।
মসৃণ কোমল শ্যামলা গালে
পড়ে মোহনীয় টোল!

নাকফুল যেন স্বর্ণদ্বীপ
বাঁশী মত নাকে!
চোখের পাপড়ি ঢেউ খেলে
পলক ফেলার বাঁকে!

খয়েরী রংয়ের শাড়ীর সাথে
খয়েরী গোল টিপ।
কবির চোখে টিপ নয়
যেন মুখের রত্নদ্বীপ!

আলপনা আকা আঁচলখানি
উড়তো যদি হাওয়ায়!
প্রেম পিয়াসীর মিছিল হতো
গোলাপ হাতে দাওয়ায়!

সব মিলিয়ে অপ্সরী তুমি
সেরা সৃষ্টি বিধাতার!
তোমার রূপে মুখ লুকায়
হুর পরী অবতার!

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট