,

রংপুর উপ-নির্বাচনে কোন অনিয়ম বরদাশত করা হবে না- সিইসি

news-image

রংপুর ব্যুরো : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, রংপুর সদর- ৩ আসনের উপ নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটাররা নিরাপদে ভোট দিতে আসবেন। তারা নিরাপদে ভোট দিয়ে বাড়িতে ফিরে যাবেন এ জন্য সব ধরনের ব্যাবস্থা নেয়া হয়েছে। তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেছেন নির্বাচনে কারচুপি কিংবা ভোট কেন্দ্র দখল সহ যে কোন অনিয়মের পেলে সেই ভোট কেন্দ্র সহ যেখানেই সমস্যা সেই সব ভোট কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। এ ব্যাাপারে কোন অনিয়ম বরদাশত করা হবেনা। আমরা এ সবের সঙ্গে কোন কমপ্রোমাইজ করবোনা ।

আজ সোমবার দুপুরে রংপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর সদর ৩ আসনের উপ নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেন।সিইসি রোহিঙ্গাদের ভোটার হবার বিষয়টি নির্বাচনের ব্যার্থতা নয় দাবি করে বলেন, ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন নির্বাচন কমিশনের সার্ভারে ১০ কোটি ৪০ লাখ ভোটারের সব ডাটা আছে। সেখানে কোন রোহিঙ্গাদের কারও নাম ওঠেনি। ১১ লাখ রোহিঙ্গা আছে এদের মধ্যে দুষ্ট প্রকৃতির যারা তাদের আমরা প্রতিহত করেছি। খবর পাবার সঙ্গে সঙ্গে এটা প্রতিহত করা সম্ভব হয়েছে। তিনি বলেন নির্বাচন কমিশনের সার্ভারন থেকে নয় ওরা ভোটার আইডি কার্ড জ্বালিয়াতি করে এসব করার চেষ্টা করেছে বলে জানান।

এদিকে আইন শৃংখলা কমিটির সভায় জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর হোসেন সহ নির্বাচন কমিশনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং আইন শৃংখলা কমিটির কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা