,

ইঞ্জিনে আগুন ! পাইলটের দক্ষতায় রক্ষা ১৮০ যাত্রীর

news-image

মাঝ আকাশে আগুন লাগল ইন্ডিগোর দিল্লিগামী বিমানে। রবিবার রাত ১টা নাগাদ গোয়া থেকে দিল্লি যাচ্ছিল বিমানটি। কিন্তু আকাশে ওড়ার মিনিট ২০ পরেই বিমানের একটি ইঞ্জিনে আগুন লেগে যায়। বাধ্য হয়ে বিমানচালক মাঝ আকাশ থেকে বিমানটিকে ফিরিয়ে আনেন গোয়ার ডাবোলিম আন্তর্জাতিক বিমানবন্দরে। সে সময় গোয়ার একজন মন্ত্রী-সহ ওই বিমানে মোট ১৮০ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে।

ইন্ডিগোর ওই বিমানের বাঁ-দিকের ইঞ্জিনে আগুন লাগার পর তাঁদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে সবাই চিৎকার শুরু করে দেয়। সেই বিমানে দিল্লি যাচ্ছিলেন গোয়ার পরিবেশমন্ত্রী নীলেশ কাব্রাল ও তাঁর সঙ্গীরা। নীলেশ এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আকাশে ওড়ার মিনিট ২০ পরই বাঁ-দিকের ইঞ্জিনে আগুন লাগে। তা দেখে যাত্রীরা চিৎকার জুড়ে দেয়। কিন্তু পাইলট সেই ইঞ্জিন বন্ধ করে দেন ও পরিস্থিতির দারুণ মোকাবিলা করেন।’’
কাব্রাল আরও জানিয়েছেন, গোয়া বিমানবন্দরে ফিরে আসার পর তাঁদের জন্য দিল্লিগামী পরবর্তী বিমানের ব্যবস্থা করা হয়। সেই বিমান দিল্লি সোমবার ভোর ৪টে নাগাদ পৌঁছেছে বলে জানিয়েছেন ওই মন্ত্রী। যদিও বিমানে আগুন লাগার ঘটনায় কেউ আহত হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর