,

বৃষ্টিতে বিপর্যস্ত ভারত, তিনদিনে ১৩৪ জনের প্রাণহানি

news-image

ভারতের উত্তর প্রদেশ ও বিহারে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় গত তিনদিনে ১৩৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির দুর্যোগ-ত্রাণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ বন্যায় হাজার হাজার লোক ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃষ্টির কারণে ২২টি আন্ত:রাজ্য ট্রেন বাতিল করা হয়েছে।

হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে বলা হয়, পাটনাসহ রাজ্যের অধিকাংশ জায়গাতেই বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। দেশটির আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে পাটনায় স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রবল বর্ষণে ব্যাহত হচ্ছে ওই রাজ্যের রেল সেবা। পাটনা স্টেশনে আটকে রয়েছেন বহু যাত্রী। বন্যার কারণে ২৫টি ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দেয়া হয়েছে। বন্যায় আটকে থাকা লোকজনদের উদ্ধার করতে বিমান বাহিনীর কাছে আবেদন করেছে বিহার সরকার। এছাড়া উদ্ধার কাজে সহায়তা দেশটির বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ বন্যাকবলিত এলাকাগুলোতে সহায়তা দিতে ও যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।ভারতের জাতীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, চার মাসের মৌসুমি বৃষ্টির মাস সোমবার শেষ হলেও, মৌসুমী বায়ু রাজস্থান, বিহার ও উত্তরপ্রদেশের উপর এখনও সক্রিয় রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর