,

সৌদি বাদশাহের দেহরক্ষীকে গুলি করে হত্যা

news-image

সৌদি আরবের বাদশাহ সালমানের দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ব্যক্তিগত বিরোধের জের ধরে মেজর জেনারেল আব্দুল আজিজ আল ফাগামকে হত্যা করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানায়। খবরে বলা হয়েছে, লোহিত সাগরের তীরের শহর জেদ্দায় তাকে গুলি করে হত্যা করা হয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ‘দুই পবিত্র মসজিদের খাদেমের ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন মেজর জেনারেল আব্দুল আজিজ আল ফাগাম।’

তবে এর বেশি কিছু বলা হয়নি ওই টুইটে। এমনকি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিক কিছু জানানো হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আল ঘাগাম ছিলেন বাদশাহ সালমানের খুবই বিশ্বস্ত দেহরক্ষী। জেদ্দায় তার বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই ‘ব্যক্তিগত বিরোধে’র জেরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর