,

সরকার আরও তিন পণ্য রফতানিতে ভর্তুকি দেবে

news-image

রফতানি বাণিজ্যকে উৎসাহিত করতে দেশে উৎপাদিত আরও তিন পণ্য রফতানিতে ভর্তুকি দেবে সরকার। পণ্যগুলো হলো, কনজ্যুমার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স। রবিবার (২৯ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।প্রসঙ্গত, গত অর্থবছরে ৩৫টি পণ্য খাতে রফতানিতে ভর্তুকি দিয়েছে সরকার। এই অর্থবছরে নতুন করে তৈরি পোশাক খাতে ১ শতাংশ বিশেষ নগদ সহায়তা দেবে সরকার। এছাড়া কনজ্যুমার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য খাতে রফতানিতে ১০ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে। সব মিলিয়ে এই অর্থবছরে নগদ সহায়তা পাবে মোট ৩৭টি পণ্য ও খাত।

এছাড়া নিজস্ব কারখানায় উৎপাদিত কনজ্যুমার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য রফতানির ক্ষেত্রে নিট এফওবি মূল্যের ওপর ১০ শতাংশ হারে উৎপাদনকারী-রফতানিকারক ভর্তুকি প্রাপ্য হবে। বিশেষায়িত অঞ্চলে (ইপিজেড, ইজেড) অবস্থিত প্রতিষ্ঠান হতে রফতানির ক্ষেত্রে আলোচ্য সুবিধা প্রযোজ্য হবে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কনজ্যুমার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য রফতানির ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজনের হার ন্যূনতম ৩০ শতাংশ হতে হবে। আলোচ্য ক্ষেত্রে রফতানি ভর্তুকি ও ডিউটি ড্র-ব্যাক/শুল্ক বন্ড সুবিধা এক সঙ্গে প্রযোজ্য হবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর