,

‘জয় হিন্দ’ স্লোগান দেয়ায় রাবি উপাচার্যকে ক্ষমা চাওয়ার দাবি

news-image

‘জয় হিন্দ’ স্লোগান দেয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের গ্রুপ সাদা দল। একই সঙ্গে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।রবিবার সাদা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. এনামুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এ ধৃষ্টতা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এর মধ্যে দিয়ে তিনি (উপাচার্য) তার পদের চরম অবমাননা ঘটিয়েছেন এবং ওই পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। সুতরাং অবিলেম্ব তাকে জাতির সামনে ক্ষমা চাওয়ার দাবি জানাই। সেই সঙ্গে আইনের আওতায় এনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য তার যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা অবাক হয়ে লক্ষ্য করছি, বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য কীভাবে আধিপত্যবাদী একটি দেশের জয়ধ্বনি দিতে পারেন! এটা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য চরম অবমাননাকর। এর মাধ্যমে প্রমাণিত হয় তিনি বাংলাদেশের স্বতন্ত্র অস্তিত্ব এবং রাষ্ট্রীয় সত্ত্বাবিরোধী ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিলে দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছেন।

এতে আরও বলা হয়, অখণ্ড ভারতের স্লোগান দিয়ে তিনি দীর্ঘদিন ধরে চলে আসা সাম্রাজ্যবাদী শক্তির গোলাম হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। তিনি ক্ষমা না চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার তার বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে।

উল্লেখ্য, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য শেষে ‘জয় হিন্দ’ স্লোগান দেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বক্তব্যের শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পর ‘জয় হিন্দ’ স্লোগান দেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা