,

এবার ভারতের সঙ্গে চিঠির সম্পর্ক বন্ধ করল পাকিস্তান

news-image

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক প্রায় তলানিতে নিয়ে গেছে পাকিস্তান। পাকিস্তানের শুল্ক বিভাগ ২৩ আগস্ট একটি নির্দেশিকা জারি করে ভারতের সঙ্গে চিঠিপত্রের আদান-প্রদান সম্পূর্ণ বন্ধ করে। এরপর ২৭ আগস্ট থেকে ওই নির্দেশ কার্যকর করে পাকিস্তান। ভারতের ডাক বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল অজয়কুমার রায় এমনই তথ্য জানিয়েছে।

ভারতের অভিযোগ, কাশ্মীর ইস্যুকে ঘিরে অসহযোগিতা সীমাহীন পর্যায়ে নিয়ে গিয়েছে পাকিস্তান। ভারতের ব্যবহারের জন্য নিজেদের আকাশপথও বন্ধ করে দিয়েছে তারা। এমনকী আকাশপথ ব্যবহার অনুমতি মেলেনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং ভারতের প্রধানমন্ত্রী মোদির বিমানের জন্যও।

পাকিস্তানের শুল্ক বিভাগের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সরব নানা মহল। এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘনের চরম দৃষ্টান্ত বলেছেন চণ্ডীগড়ের ইন্দো-পাক সমাজকর্মী চঞ্চল মনোহর সিং। তিনি জানান, পাকিস্তানের এই সিদ্ধান্তে অসংখ্য সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ডাক পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন তিনি। সূত্র : এই সময়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর