,

ইয়েমেন-সৌদি সীমান্তে কয়েক হাজার সৌদি সেনা আটক

news-image

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বলছে, তারা কয়েক হাজার সৌদি সেনাকে আটক করেছে। ইয়েমেন এবং সৌদি সীমান্তে এক অভিযান চালিয়ে ওই সেনাদের আটক করা হয়েছে। হুথি সংগঠনের মুখপাত্র কর্ণেল ইয়াহিয়া সারিয়া বিবিসিকে বলেন, সৌদির নাজরান শহরের কাছে তিনটি ব্রিগেডিয়ার পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে।

তিনি বলেন, অভিযান চালিয়ে কয়েক হাজার সেনাকে আটক করা হয়েছে। এছাড়া আরও অনেকেই নিহত হয়েছেন। তবে হুথি বিদ্রোহীদের এমন দাবির পর সৌদির তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি।ওই মুখপাত্র বলেন, ইয়েমেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটাই সবচেয়ে বড় ধরনের অভিযান। এতে সৌদি সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা সদস্যকে হারিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনে আটক হওয়া ওই সেনাদের প্যারেড সম্প্রচার করা হবে। এর আগে গত মাসে সৌদির দু’টি তেলে ক্ষেত্রে হামলা চালায় হুথিরা। গত ১৪ সেপ্টেম্বরের ওই হামলা বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলেছে।

হুথিদের তরফ থেকে দাবি করা হয়েছে যে, তারা ওই দুই তেলক্ষেত্রে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে এই হামলার জন্য ইরানকেই দায়ী করে আসছে সৌদি এবং এর মিত্র দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি।

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদি এবং তার মন্ত্রীসভার সদস্যদের রাজধানী সানা থেকে পালাতে বাধ্য করে হুথি বিদ্রোহীরা। তারপর থেকেই ইয়েমেনে সংঘাতের শুরু। প্রেসিডেন্ট হাদির সমর্থিত সৌদি জোট ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে আঞ্চলিক দেশগুলোর সমন্বয়ে বিমান হামলার নেতৃত্ব দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান