,

লুন্ঠিত গণতন্ত্র উদ্ধারের জন্য ভোট যুদ্ধে নেমেছি : রিটা রহমান

রংপুর ব্যুরো : রংপুর- ৩ আসনের উপ নির্বাচনে বিএনপি প্রার্থী রিটা রহমান আজ শনিবার দিনভর বৃষ্টি উপেক্ষা করে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন। এসময় উৎফুল্ল জনতা হাত নেড়ে তাকে সমর্থন জানান। কোথাও কোথাও তার মাথায় হাত রেখে অনেকেই তাকে দো’আ করেন। এসময় জনতার উদ্দেশ্যে রিটা রহমান বলেন, আপনাদের একটি ভোট গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্ধকার কারাগার থেকে মুক্ত করবে। আমি লুন্ঠিত গণতন্ত্র উদ্ধারের জন্য ভোট যুদ্ধে নেমেছি। যেখানেই যাচ্ছি আপনাদের অকুন্ঠ সমর্থন পাচ্ছি। আপনারা সাথে থাকলে ধানের শীষের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না।

গণসংযোগ কালে তার সাথে ছিলেন, রংপুর মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামু, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাসান জাফির তুহিন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, মহানগর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর সিটির সাবেক কাউন্সিলর ও মহিলা দল নেত্রী আরজানা সালেক, ঢাকা মহানগর কৃষক দল সভাপতি এ্যাড. নাসির হায়দার, পাবনা কৃষক দল সদস্য সচিব অধক্ষ্য আব্দুস সালাম, কেন্দ্রীয় কৃষক দল সদস্য ভিপি ইব্রাহিম,কে আহম্মেদ বাকের বিল্লাহ মুন, মহানগর যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেম্স, আকিবুর রহমান মনু, জিয়া পরিষদের বিভাগীয় সভাপতি ড. রেকনুজ্জামান

মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক আশরাফুল আলম তমাল প্রমুখ। এসময় মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রিটা রহমান নগরীর ২৬,২৭ ওয়ার্ডের নুরপুর, গুপ্তপাড়া, উত্তর নুরপুর, রবার্টসনগঞ্জ, রংপুর রেল ষ্টেশন, বাবুপাড়া, আনছারীর মোড়ে গণসংযোগ করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা