,

নোয়াখালীতে স্পিরিট পান করে ৫ জনের মৃত্যু

news-image

জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানিগঞ্জে স্পিরিট পান করে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসুরহাট বাজারের পান বাজার সংলগ্ন রফিক হোমিও হলের স্পিরিট পান করে পাঁচজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের বাঁশ বেপারি বাড়ির নূর নবী মানিক (৫০), একই এলাকার ক্ষিরত মহাজন বাড়ির রবি লাল রায় (৫৫), মোহাম্মদনগর গ্রামের মহিন উদ্দিন (৪০), চর কাঁকড়া ইউয়িনের টেকের বাজার এলাকার আদুল খালেক (৫৮) ও সিরাজপুর ইউনিয়নের মতলব মিয়ার বাড়ি সংলগ্ন মো. সবুজ (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ জানার আগেই নিহত তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। তবে আরও ২ জনের দাফন এখনও সম্পন্ন হয়নি। পরে পুলিশ খবর পেয়ে রবি লাল রায়’র মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আরও একজনের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে।

এ ঘটনায় পুলিশ স্পিরিট বিক্রেতার ছেলে প্রিয়মকে আটক করেছে। তবে স্পিরিট বিক্রেতা ডা. জায়েদ ঘটনা আঁচ করতে পেরে আগেই গা ঢাকা দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, এ দোকানের মালিক জায়েদ ও তার ছেলে প্রিয়ম অনেক বছর ধরে খোলামেলাভাবে এ হোমিও হল দোকানে স্পিরিটসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে আসছে। সে এই স্পিরিট বিক্রির টাকায় কোম্পানিগঞ্জ উপজেলা ভূমি অফিসের পাশে ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করছে বহুতল ভবন।

এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান পাঁচজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, স্পিরিট পানে পাঁচজনের মৃত্যুর খবর শুনে নিহতদের বাড়ি পরিদর্শন করি। ঘটনাস্থল পরিদর্শনকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজনের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এর আগে তিনজনের দাফন সম্পন্ন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা