,

আজ থেকে ভারত যাচ্ছে বাংলাদেশের ইলিশ

news-image

তিস্তার পানি বিতর্কের জের ধরে ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখেছে বাংলাদেশ। তবে ভারতের জন্য সুখবর হলো, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আবারও ভারত যাচ্ছে পদ্মার ইলিশ। বেনাপোল সীমান্ত দিয়ে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকেই শুরু হচ্ছে ইলিশ রফতানি।

শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়েছে সরকার। গত বুধবার (২৫ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এ অনুমতি দিয়েছে।

এদিকে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, পূজার মৌসুমে ভারতীয় বাঙালিদের জন্য বাংলাদেশের উপহার আসছে। আর তা হলো পদ্মার ইলিশ। দীর্ঘ সাত বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এমন ‘তোফা’ ঢুকছে ভারতের বাজারে।

২০১২ সাল থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখে ছিল বাংলাদেশ সরকার। পরে ওই বছরের ২৩ সেপ্টেম্বর ইলিশ ছাড়া অন্য সব মাছ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

ইলিশ রফতানির বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনোমোহন সিং থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বৈঠক করেছেন। তবে কোনো সুরাহা হয়নি, বন্ধই ছিল ইলিশ রফতানি। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছেন।

বেনাপোল শুল্ক দফতরের ক্লিয়ারিং এজেন্ট সংগঠনের বরাত দিয়ে জানানো হয়, আজ শনিবার থেকেই বাংলাদেশি ইলিশ ভারতে ঢুকবে। ১০ অক্টোবরের মধ্যে বাংলাদেশ থেকে ৫০০ টন ইলিশ যাবে ভারতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর