সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ দিনের রিমান্ডে লোকমান

news-image

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে মাদক মামলায় দু্ইদিনের রিমান্ড দিয়েছেন মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনসারী।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে এ রিমান্ডে দেওয়া হয়।

এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে লোকমানকে তার মণিপুরী পাড়ার বাসা থেকে আটক করে র‍্যাব-২। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব-২-এর কার্যালয়ে নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে তেজগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পরে মাদক আইনে দায়ের হওয়া একটি মামলায় লোকমান হোসেন ভূঁইয়াকে গ্রেফতার দেখানো হয়।

লোকমান হোসেন ভূঁইয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকও। র‌্যাব জানায়, আটকের পর জিজ্ঞাসাবাদে লোকমান জানিয়েছেন, তিনি ক্যাসিনোর টাকা আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি এ কে এম মমিনুল হক ওরফে সাঈদের কাছে পাঠাতেন। সাঈদ বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক।

যুবলীগের এই নেতা আবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলরও। তিনিও ক্যাসিনো-বাণিজ্যে জড়িত। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ আছে।

র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, বুধবাার রাতে লোকমানের মণিপুরী পাড়ার বাসায় অভিযান চালানো হয়। সেখানে পাঁচ বোতল বিদেশি মদ পাওয়া যায়। অনুমোদন ছাড়াই এই মদ অবৈধভাবে বাসায় রেখেছিলেন তিনি। তা ছাড়া তার মদপানের অনুমোদনও নেই। এ কারণে তাকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে