,

রংপুরে বাস-ট্রাক সংঘষে নিহত-১, আহত ১০

news-image

রংপুর ব্যুরো : রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার বামনদিঘী বাজারে আজ বৃহস্পতিবার বিকেলে একটি অটো বাইককে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বিআরটিসি বাস ও সবজি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক কফিল উদ্দিন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরোও ১০ জন। এঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এদিকে নিহতের সংখ্যা আরোও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রংপুর সদর কোতয়ালী থানার ট্রাফিক ইউনিটের সার্জন ইমতিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, রংপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি বিআরটিসি বাস ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই একটি মিনি ট্রাকের সংঘর্ষ হয়। মূলত একটি অটো বাইককে সাইড দিতে গিয়ে এ সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক নিহতসহ আরও ১০ জন আহত হয়েছে। বাসের চালকসহ আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের কারো পরিচয় জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর