,

কাতার বিশ্বকাপ : স্টেডিয়ামেই পাঁচ তারকা হোটেলের সুবিধা!

news-image

প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কাতার। এজন্য পুরো বিশ্বকে চমকে দেওয়ার প্রস্তুতিতে কোনো ত্রুটি রাখছে না মধ্যপ্রাচ্যের ছোট্ট কিন্তু ধনী দেশটি। ঘরের মাটিতে বিশ্বকাপের আসর বসতে এখনও ৩ বছর দেরি। কিন্ত তার আগেই তারা একের পর এক চমক দেখাচ্ছে।

ভিডিওতে দেখানো ওই স্টেডিয়ামের নাম আল বাইত স্টেডিয়ামে। কাতারের আলখোর শহরে অবস্থিত এই স্টেডিয়ামটি ২০২২ বিশ্বকাপের জন্য নির্মীয়মাণ ৮টি স্টেডিয়ামের একটি। চাইলে স্টেডিয়ামের বিলাসবহুল কক্ষগুলোতে ম্যাচের আগের রাত থেকেই অবস্থান করতে পারবেন দর্শকরা। হোটেল কক্ষের মতোই থাকছে যাবতীয় ব্যবস্থা। অর্থাৎ খেলা চলাকালীন কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। কিংবা চাইলে সাধারণ দর্শকদের সারিতে বসে খেলা দেখে আবার কক্ষে ফিরে বিশ্রাম নিতে পারবেন।

চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে আল বাইত স্টেডিয়ামের নির্মাণ কাজ। ২০২২ বিশ্বকাপের ফাইনাল এখানেই অনুষ্ঠিত হবে। ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের ডিজাইন করা হয়েছে আরবের বেদুঈন জাতির ঐতিহ্যবাহী তাবুর মতো করে। শুধু বিলাসবহুল কক্ষ নয়, এই স্টেডিয়ামে থাকছে পার্ক, লেক এবং ২০ মিনিটেই ভাঁজ করা যায় এমন ছাদ। মজার ব্যাপার হলো, বিশ্বকাপ শেষে এই স্টেডিয়াম সত্যি সত্যি হোটেলে রূপান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর