,

নেপালিদের পালাতে সহায়তা : দুই পুলিশ সদস্য বরখাস্ত

news-image

রাজধানীর ক্লাবগুলোতে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে নেপাল নাগরিকদের পালাতে সহায়তা করার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে ক্র্যাবের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।কমিশনার নাম উল্লেখ না করলেও সূত্র অনুযায়ী বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- রমনা থানার কনস্টেবল দীপঙ্কর চাকমা ও ডিএমপিতে কর্মরত এএসআই মিঠু।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ঢাকায় ক্যাসিনো পরিচালনার ক্ষেত্রে যদি কোনো পুলিশ সদস্য লাভবান হওয়ার তথ্য ও অভিযোগ ওঠে তবে তদন্ত করা হবে। তদন্তে প্রমাণ হলে প্রচলিত বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম প্রমুখ।

প্রসঙ্গত, সেগুনবাগিচার একটি বাসাতে ভাড়া থাকতেন ক্যাসিনো পরিচালনাকারী নেপালের ৯ নাগরিক। ওই ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ক্যাসিনোবিরোধী অভিযানের প্রথম দিন ১৮ সেপ্টেম্বর বুধবার রাত ১০টার পর তিনজন লোক ওয়াকিটকি হাতে বাসার প্রধান ফটক দিয়ে ভেতরে ঢোকেন। এরপর তারা লিফটে করে ভবনের একটি ফ্ল্যাটে যান।

সেখান থেকে তারা রাত সাড়ে ১১টার দিকে বেরিয়ে আসেন। তারা চলে যাওয়ার পর রাত পৌনে দুইটার দিকে নেপালিরা ব্যাগ-ব্যাগেজ নিয়ে বাসাটি ত্যাগ করেন।

ওয়াকিটকি হাতে ওই ফ্ল্যাটে প্রবেশ করা তিন ব্যক্তির বিষয়ে তদন্ত চলছিলো বলে জানিয়েছে র‌্যাব ও পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর