শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ কিছু না পেলেও র‌্যাব পেল বিপুল মাদক

news-image

পুলিশের অভিযানে কিছু না পাওয়া গেলেও ঠিক তার দুদিন পর র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক পাওয়া গেছে রাজধানীর তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাবে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফু-ওয়াং ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, এখানে অনুমোদিত মাদকের বাইরে ৩ শতাংশ অবৈধ মাদক মজুত করে রেখেছিল তারা। যার কোনো কাগজপত্র তাদের কাছে নেই।

তিনি জানান, ফু-ওয়াং ক্লাব থেকে ২ হাজার এর মতো বিদেশি মদের বোতল ও ১০ হাজার হান্টার ক্যান এবং নগদ সাত লক্ষাধিক টাকা জব্দ করা হয়েছে।

এ ছাড়া ক্লাবের তিন কর্মচারীকে আটক করা হয়েছে। তারা হলেন- জাহিদ, জেবিয়ার জেরি ডিকস্টা ও চঞ্চল।

Fuwang-Drug

ফু-ওয়াং ক্লাবের সদস্য ছাড়াও বাইরের অনেকেই সেখানে যেতেন এবং মাদক সেবন করতেন বলেও জানান সারোয়ার বিন কাশেম।

তিনি বলেন, ‘এখানের মাদকদ্রব্য বাইরেও বিক্রি করা হতো এবং এই ক্লাবের সদস্য নন তারাও এখানে এসে মাদক সেবন করতেন।’ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রের আনিসুর রহমান ও নিজাম উদ্দীন।ক্লাবটি ইতোমধ্যে সিলগালা করে দিয়েছে র‌্যাব। বুধবার মধ্যরাতে এই ক্লাবে অভিযান চালান র‍্যাব-১ এর সদস্যরা।এর আগে সোমবার ক্লাবটিতে অভিযান চালিয়ে শূন্য হাতে ফিরে আসে পুলিশ। সেখানে ক্যাসিনো কিংবা কোনো অনিয়ম পায়নি।

সোমবার বিকেল ৫টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ক্লাবটিতে অভিযান শুরু হয়।

Fuwang-Drug

সে সময় কোনো ক্যাসিনো বা জুয়ার আসর পায়নি পুলিশ। যদিও ক্লাবটিতে দীর্ঘদিন ধরে জুয়া ও ক্যাসিনো চলছিল বলে অভিযোগ পেয়েছিল পুলিশ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, ওই ক্লাবে ক্যাসিনো কিংবা জুয়ার মতো কোনো আলামত পায়নি পুলিশ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা