,

রংপুর জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা

news-image

রংপুর ব্যুরো : রংপুর জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির কার্যকরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ কার্যকরি সভা অনুষ্ঠিত হয়। কার্যকরি সভায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু এর পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, সহ-সভাপতি মতিয়ার রহমান, জয়নাল হোসেন, মজিবর রহমান প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাজেদ আলী বাবুল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম

কোষাধ্যক্ষ আবুল কাশেম, মহিলা বিষয়ক সম্পাদক লতিফা শওকত, প্রচার সম্পাদক রোজি রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক জাসেম বিন জুম্মন, শ্রম বিষয়ক স¤পাদক গাওহারুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, মিঠাপুকুর উপজেলার চেয়ারম্যান জাকির হোসেন, কাউনিয়া উপজেলার চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, আমিন সরকার প্রমুখ। কার্যকরি সভায় সর্বসম্মতিক্রমে রংপুর ৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু রংপুর আওয়ামীলীগের দলীয় জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাদ এরশাদের পক্ষে কাজ করার আহবান জানান। জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টায় দলীয় কার্যালয়ে সদর উপজেলার ৫ টি ইউনিয়নের নেতাকর্মী ও জেলা আওয়ামীলীগের সাথে যৌথ সভার আয়োজন করা এবং ২৮ সেপ্টেম্বর শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং ২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বরের মধ্যে রংপুর জেলা আওয়ামীলীগের কাউন্সিল সম্পূর্ণ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর