,

পূজার শুভেচ্ছায় ভারতকে ৫০০ মে. টন ইলিশ দেবে বাংলাদেশ

news-image

দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ভারতে পাঁচশ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে সরকার।বুধবার (২৫ সেপ্টেম্বর) ইলিশ পাঠানোর এ অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বিষয়টি  নিশ্চিত করে বলেন, দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। এটি রফতানির কোনো বিষয় নয়। বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন, পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এই ইলিশ বিক্রি হবে। এটা শুধুমাত্র একবারের জন্যই।

মন্ত্রণালয় সূত্র জানায়, এসব ইলিশ ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো হস্তান্তর নয়। মূলত ভারতের একটি ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে এসব ইলিশ নিয়ে যাবে। শুধুমাত্র পূজা উপলক্ষে এই অনুমতি দিয়েছে সরকার।

 

সূত্র : বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর