,

আশুগঞ্জে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুর থেকে আনোয়ারা বেগম (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আশুগঞ্জ খাদ্যগুদাম সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আনোয়ারা বেগমের বাড়ি আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

নিহত আনোয়ারা বেগমের ছেলে রবিউল বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান তার মা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। সকালে এলাকাবাসী তার মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান তিনি।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয় আনোয়ারা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি আমরা তদন্ত করছি। দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর