,

দূর্গা পূজা উপলক্ষ্যে ব্যস্ত সময় পার করছে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিমা কারিগররা

news-image

তৌহিদুর রহমান নিটল ,ব্রাহ্মণবাড়িয়া : শারদীয় দূর্গা পূজা আসন্ন। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে প্রতিমা তৈরীর কাজ। এ লক্ষে দিন- রাত কাজ করছে প্রতিমা শিল্পিরা। ইতোমধ্যে মাটির কাজ শেষ হয়েছে। এখন চলছে রং তুলির কাজ। কারিগররা জানালেন প্রতিমা তৈরীর উপাদানের দাম বাড়ায় এ পেশায় নিয়োজিতরা ভাল নেই। এদিকে প্রশাসনের পক্ষ থেকে উৎসব মুখর পরিবেশে পূজা উৎযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে ।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৫ শতাধিক মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নাসিরনগরে পূজা মন্ডপের সংখ্যা সবচেয়ে বেশী। পূজা কে সামনে রেখে প্রতিমা শিল্পিরা ব্যস্ত সময় পার করছে। জেলার নাসির নগর , নবীনগর ,বিজয়নগর এসব এলাকায় প্রায় ৩ শতাধিক কারিগর প্রতিমা তৈরীতে নিয়োজিত আছে। মাটির কাজ শেষে এখন চলছে রং তুলির কাজ কাজ। এবং মন্ডপে মন্ডপে চলছে শেষ মূহুর্তের প্রস্ততি।

প্রতিমা শিল্পি জন্টু পাল সহ কয়েকজন জানান ,নির্দিষ্ট সময়ে প্রতিমা বুঝিয়ে দেয়ার লক্ষ্যে দিন-রাত কাজ করছি। বাঁশ, বন, খের ইত্যাদির দাম বাড়ায় প্রতিমা তৈরীর খরচও বেড়েছে। কিন্তু সে তুলনায় তাদের লাভ হচ্ছেনা। প্রতিটি প্রতিমা তৈরীতে ২০/২৫ হাজার টাকা খরচ হলেও তা বিক্রি হচ্ছে ৩০/৩৫ হাজার টাকায়।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর