,

কুঁচি কুঁচি টাকার স্তূপ

news-image

ঢাকায় ক্যাসিনোকাণ্ডের মধ্যে বগুড়ার শাজাহানপুরে রাস্তা ও বিলের ধারে এক ট্রাক পরিমাণ ছেঁড়া টাকার কুঁচি কুঁচি স্তূপ নিয়ে এরই মধ্যে হুলুস্থুল কাণ্ড ঘটেছে। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের পাশাপাশি আসপাশের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমিয়ে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয় পুলিশ, জানা যায় মূল ঘটনা।

কেউ কেউ এই টাকার স্তূপ দেখে আত্মহারা হয়ে রীতিমতো লুটোপুটি খেয়েছেন সেখানে, কেউ কেউ আবার খবর শুনে বস্তা নিয়ে এসে তা সংগ্রহ করতে রীতিমতো ঝাঁপিয়ে পড়েন। উৎসুক জনতার অনেকেই আবার সেখানে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন। এরই একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। যে ছবিতে দেখা যাচ্ছে, চোখ বন্ধ করে শুয়ে দু’হাতের মুঠিতে ও শরীরের উপর ছেঁড়া টাকার স্তূপ সাজিয়ে আত্মহারা এক যুবক কোনো এক অজানা খায়েশ মেটাতে ব্যস্ত। এই ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ফেসবুকে।

অনেকেই ছবির কমেন্ট ঘরে নানা রকম মন্তব্য করেছেন। আনজাবিন রহমান সৌমিক নামে একজন লিখেছেন, ‘ছেলেটি সম্ভবত টাকার বিছানায় ঘুমানোর খায়েশ পূরণ করছেন।’ মিনা আরিফুল জামান সোহাগ নামে অপর একজন লিখেছেন, তিনি মনে হয় টাকার গন্ধে জ্ঞান হারিয়েছেন। ইসরাত জাহান স্বর্ণা নামে আরেকজন লিখেছেন, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না যুবক, চোখটা একটু খুলো- দেখো তোমার ছেঁড়া কাঁথার মতো টাকাগুলোও ছেঁড়া।

তবে ঐ যুবকের নাম-পরিচয় জানা যায়নি। ছবিটি মূলত বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে, শুধু এই ছবি নয় এ ঘটনায় দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। বস্তা বস্তা টাকা ফেলে দেয়ার তথ্য ছড়িয়ে পড়লে, নানা রকম গুজবে ছড়ায় উৎসুক জনতা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ জানায়, এগুলো বাংলাদেশ ব্যাংকের ফেলে দেওয়া বাতিল টাকার নোট। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংক বগুড়ার শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্যাংকিং) সরকার আল ইমরান গণমাধ্যমকে জানান, পার্চিং করা টাকা আগে পুড়িয়ে ফেলা হতো। কিন্তু পরিবেশ দূষণের কারণে টাকাগুলো কুচি কুচি করে ময়লা হিসেবে পৌরসভার মাধ্যমে বস্তায় ভরে বিলে ফেলে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা