,

শুরু হয়েছে ভোটার হালনাগাদ, প্রচারের অভাবে জানে না অনেকেই

news-image

ঢাকা মহানগরীর দ্বিতীয় ধাপে ভোটার হালনাগাদের কাজ চলছে। ঢাকা মহানগরীর আওতাধীন বারোটি থানায় একযোগে এই কার্যক্রম চলবে। তবে দ্বিতীয় ধাপে ভোটার হালনাগাদের কাজ শুরু হয়েছে এই ব্যাপারে জানেন না অধিকাংশ নগরবাসী। তথ্য সংগ্রহকারিরাও গণমাধ্যমকে জানায়, প্রচার কম হওয়ায় তাদেরকে মাঠ পর্যায়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এবার দ্বিতীয় ধাপে ঢাকা মহানগরীর এই ১২টি থানার তথ্য সংগ্রহ করা হবে। আর মধ্যে মতিঝিল, রমনা, মিরপুর ,পল্লবী, তেজগাঁও, ধানমন্ডি, ক্যান্টনমেন্ট, মোহাম্মদপুর, গুলশান, লালবাগ, উত্তরা ও বসুন্ধরা – এসব থানায় নির্বাচন অফিসের আওতাধীন ভোটার তালিকা হালনাগাদের জন্য ইতিমধ্যে ৪৩২ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।

দিনের বেলায় অনেকেই অফিসে কিংবা বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত থাকায় এবার রাতেও তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. আলমগীর। এই সময়ে তিনি আরও বলেন,‘তথ্য সংগ্রহের নির্দিষ্ট কোনো সময় নেই। সকাল থেকে শুরু হবে, কোনো কোনো ক্ষেত্রে রাতেও তথ্য সংগ্রহ করা হবে। কখনও কখনও রাতেও তারা তথ্য সংগ্রহ করতে যাবে। ওদের সুবিধা মতো সময় করে নেবে। কারণ ঢাকার পরিস্থিতি একটা ভিন্ন বিষয়। দিনের বেলা বাসায় গেলে অনেককেই পাওয়া যাবে না বিধায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরও বলেন, ‘গতকাল (মঙ্গলবার) ঢাকা মহানগরীর ১২ থানা নির্বাচন কর্মকর্তাদের ফোন নম্বর দিয়ে বিজ্ঞাপন দেয়া হয়েছে। কারও কোনো প্রশ্ন থাকলে থানা নির্বাচন কর্মকর্তাকে ফোন করতে পারবেন।’

ইসি সূত্র জানিয়েছে, ঢাকা মহানগরীর ভোটার হতে চাওয়া ব্যক্তিকেও কিছু তথ্য প্রদান করতে হবে। এর মধ্যে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ, সিটি করপোরেশনের কাউন্সিলরের দেয়া নাগরিকত্ব সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে জেএসসি, এসএসসি/সমমান পরীক্ষায় পাশের সনদের কপি ও বাড়ি ভাড়া/ হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদের কপি ।

উল্লেখ্য, এবার ভোটার তালিকা হালনাগাদে যাদের বয়স ২০০১ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাদের জন্ম ২০০২ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাদের জন্ম ২০০৩ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং যাদের জন্ম ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগের শুধুমাত্র তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর