,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় তুহিন মোল্লা (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।রোববার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার গজারিয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত তুহিন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরের হাকিম মোল্লার ছেলে।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, তুহিন প্রবাস থেকে ফিরে জেলার আখাউড়ার বাইপাস সড়কের একটি ওয়ার্কসপের ব্যবসা দিয়েছেন। রোববার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়া সদরে বাড়ি দিকে ফিরছিলেন। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় পাশের খাদে পড়ে গিয়ে গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে সদর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তার মরদেহ হাসপাতালে রাখা আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর