,

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে হামলা, নিহত ৪০

news-image

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে দেশটির সরকারি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ৪০ জন। এসময় আহত হয়েছেন আরও ১৮ জন আহত হয়েছেন।রবিবার গভীর রাতে ভুল করে একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমানবাহিনী ও আফগান সেনারা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

সোমবার প্রাদেশিক সরকারের দুই কর্মকর্তার এ তথ্য নিশ্চিত করেছেন। হতাহতের সবাই বেসামরিক নাগরিক।তালেবান জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রশিক্ষণ দেয় এমন একটি বাড়িতে রবিবার রাতে অভিযান পরিচালনা করে আফগান নিরাপত্তাবাহিনী। এই ভবনের পাশে একটি বিয়ের অনুষ্ঠানস্থলও নিরাপত্তাবাহিনীর টার্গেটে পরিণত হয়।

হেলমান্দ প্রাদেশিক পরিষদের সদস্য আত্তাউল্লাহ আফগান বলেন, হামলায় ৪০ বেসামরিক নাগরিক নিহত ও ১৮ জন আহত হয়েছেন। মুসা কালা জেলার খাকসর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হতাহতরা। এ সময় হঠাৎ বিয়ের এই অনুষ্ঠানস্থল আক্রান্ত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর