,

যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ সম্পর্কে সামাজিক সচেনতা মূলক সভা অনুষ্ঠিত

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে চর চারতলা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে সোমবার দুপুরে উপজেলার আলাল শাঁ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ইভটিজিং,বাল্যবিবাহ, যৌতুক,প্রতিরোধে সমাজিক সচেতনতা মূলক আলোচনা করা হয়। আলাল শাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার যুবকদের সাথে সচেতনতা মূলক সভা করেছেন আশুগঞ্জের যুব উন্নয়নের কর্মকর্তারা এ সময় লাল পতাকা হাতে নিয়ে শপথ নিলেন শিক্ষার্থীরা।

২নং চর চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো.জিযাউদ্দিন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সী বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও মাদক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে বেরহয়ে আসার জন্য সচেতনতা বৃদ্ধি করা জরুরী, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকরা সচেতন হলে এই সমস্যা গুলো দূরকরা সম্ভব।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমাসুলতানা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি, আলাল শাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা:রোমানা ইয়াসমিন,আশুগঞ্জ যুব উন্নয়নের সভাপতি সোহেল মিয়া, যুব উন্নয়ন এর পল্লী চিকিৎসক শাহনাজ আক্তার,চিকিৎসক এম এ ইউছুফ, অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক ও শিক্ষার্থীরাসহ আরো অনেকে।

পরে উপজেলার চর চারতলা যুব উন্নয়ন সংস্থার কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর