,

বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেবে ফেসবুক

news-image

বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেবে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ কর্তৃপক্ষ। একই সঙ্গে বাংলাদেশে রিসেলার, জাতীয় রাজস্ব বোর্ডকে কর দিতে প্রতিনিধি নিয়োগ এবং বাংলা ভাষার সঠিক অনুবাদ ও প্রয়োগে সহযোগিতা দেয়ারও প্রতিশ্রুতি দিয়ছে প্রতিষ্ঠানটি।

সোমবার ঢাকার বিটিআরসি মিলনায়তনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে বৈঠকে ফেসবুকের উচ্চ পর্যায়ের আট সদস্যের প্রতিনিধি দল এ প্রতিশ্রুতি দেয়।

ফেসবুক বাংলার চিরায়ত সংস্কৃতি, মূল্যবোধ এবং ডিজিটাল নিরাপত্তা আইনসহ বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিতে পূর্ণ সম্মতি দিয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলা ভাষা প্রয়োগে মন্ত্রীসহ বিশেষজ্ঞদের সহযোগিতা কামনা করেছে ফেসবুক। মন্ত্রী এ ব্যাপারে বিশেষজ্ঞ ও কারিগরিসহ প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।বৈঠকে মোস্তাফা জব্বার বাংলাদেশে নৈরাজ্য পর্নোগ্রাফি, সন্ত্রাস, গুজব রটানো, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অপপ্রচার ও সামাজিক নিরাপত্তাসহ, বিদ্যমান বিভিন্ন বিষয়ে ফেসবুককে বাংলাদেশের নিয়মনীতি মেনে নিরাপদ ফেসবুক ব্যবহারের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের নাগরিকদের ফেসবুকের নিরাপদ ব্যবহারের সুযোগ দিতে হবে।’

মন্ত্রী বাংলাদেশের আইন, আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি, মূল্যবোধ এবং নিয়মনীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘বাংলাদেশে আইন আছে, সেই আইন মোতাবেক ফেসবুককে কনটেন্ট এবং অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে।’ ফেসবুক বিষয়গুলো গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন।

কনটেন্ট বিষয়ে বিদ্যমান যে কোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য বাংলাদেশে অফিস খোলার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, ‘রেসপন্স টাইমের বিষয়ে ফেসবুক যে দীর্ঘসূত্রতা করে, সেটিকে ইমিডিয়েট রেসপন্স টাইমে আনতে হবে।’

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. জহুরুল হক, বিটিসিএল মহাপরিচালক ইকবাল মাহমুদ, টেলিকম অধিদফতরের মহাপরিচালক মো. মহসিনুল আলম, আইসিটি বিভাগের সাইবার নিরাপত্তা বিষয়ক পরিচালক তারেক এম বরকত উল্লাহ এবং সাইবার থ্রেট ডিটেকশন প্রকল্পের পরিচালক মো. রফিকুল মতিনসহ ডিজিএফআই, এনএসআই, র‌্যাব, এনবিআর, এনটিএমসি এবং এসবিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে ফেসবুকের ৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফেসবুকের হেড অব সেফটি বিক্রম সেনগ। প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন, ফেসবুকের পাবলিক পলিসি বিষয়ক পরিচালক অশ্বনি রানা, শিবনাথ থাকরাল, পাবলিক পলিসি ম্যানেজার বরুণ রেড্ডি ও সুমন্ত বিশ্বাস, প্রডাক্ট লেভেল ট্রান্সলেটর টবি ফারনাল, পাবলিক পলিসি ম্যানেজার রিসাব দারা, স্ট্র্যাটেজি ম্যানেজার ম্যাট স্যানসেন এবং ফেসবুক মোবাইল পার্টনার বিভাগের ইরম ইকবাল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা