,

ফতুল্লা থেকে ৩ জন নব্য জেএমবির সদস্য আটক : মনিরুল ইসলাম

news-image

নারায়ণগঞ্জের ফতুল্লার শিহারচরের তক্কার মাঠ এলাকার জঙ্গি আস্তানা থেকে আটকরা নব্য জেএমবির সদস্য বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। ঘটনাস্থল পরিদর্শন শেষে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মনিরুল ইসলাম বলেন, এখান থেকে যারা আটক হয়েছে তারা মূলত নব্য জেএমবির সদস্য। অভিযোগের ভিত্তিতে জামাল উদ্দীন রফিককে ঢাকা থেকে আটক করা হয়। পরে জঙ্গি আস্তানা থেকে তার ভাই ও ভাবিকে আটক করা হয়। তারা এ বাড়িতে বসে দেশের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখতো। এ জঙ্গি আস্তানায় বোমা ও বিস্ফোরক রয়েছে। সেগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিস্পোজাল ইউনিট কাজ করছে। এখানকার বোমা ও বিস্ফোরকের সঙ্গে সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাওয়া বোমা ও বিস্ফোরকের মিল রয়েছে।

এ সময় পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার ভোররাত থেকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা তক্কার মাঠ এলাকার জয়নাল আবেদীনের ওই বাড়িটি ঘিরে রাখে। এ সময় ওই বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। তারা হলেন- বাড়ির মালিক ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীনের দুই ছেলে ফরিদ উদ্দীন (২৭) ও জামাল উদ্দীন (২৩) এবং ফরিদ উদ্দীনের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২৭)।

সোমবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পর বাড়িটিতে অভিযান শুরু হয়েছে। ওই বাড়িতে থাকা বোমা ও বিস্ফোরক নিষ্ক্রিয় করতে কাজ করছে বোম্ব ডিস্পোজাল ইউনিট।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর